আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে গেছেন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে হাসপাতালে গিয়ে তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় তাকে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন ডা. রফিকুল ইসলাম। রোববার (২৪ আগস্ট) পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

প্রসঙ্গত, রাজশাহী বিভাগে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন আবদুস সালাম। প্রাথমিক চিকিৎসার পরে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে আক্রান্ত বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ