আমদানি-রপ্তানির আড়ালে পাচার হচ্ছে টাকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমদানি-রপ্তানির আড়ালে পাচার হচ্ছে টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৭:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৫, ২০২৩ ৭:৪৬ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ থেকে প্রতি বছরই বিভিন্ন মাধ্যমে টাকা পাচার হচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেসব চ্যানেলে টাকা বেরিয়ে যাচ্ছে এর মধ্যে বেশ কয়েকটি মূল কারণ চিহ্নিত করেছেন দেশের অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এর মধ্যে পণ্য আমদানির সময় কাগজপত্রে বেশি দাম উল্লেখ করা। আরেকটি হচ্ছে পণ্য রপ্তানিতে কাগজপত্রে দাম কম দেখানো। পাশাপাশি হুন্ডির মাধ্যমে বিশাল একটি অঙ্ক পাচার হচ্ছে।

নতুন করে রপ্তানি পণ্যের আড়ালে অর্থপাচারে তথ্য দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  গতকাল মঙ্গলবার আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম জানিয়েছেন সম্প্রতি চারটি প্রতিষ্ঠান রপ্তানি অনুমতিপত্র জালিয়াতি করে বিদেশে পণ্য রপ্তানি করে ৩৮২ কোটি টাকা পাচার করেছে। এসব প্রতিষ্ঠানের রপ্তানি করা পণ্য থেকে বৈদেশিক মুদ্রা আর দেশে ফেরেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ