আমরা আ'লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি : হাসনাত আবদুল্লাহ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা আ’লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি : হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১১, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি:সংগৃহীত
যশোরের বাঘারপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এনসিপি নেতারা বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছান। উপজেলার চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

গাড়ি বহরে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকলেও মঞ্চে তাদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার যশোরের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। আওয়ামী লীগ যশোরসহ সারাদেশে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে।’

উপজেলা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। পাঁচ মিনিট অবস্থান শেষে গাড়ি বহরসহ যশোর শহরের উদ্দেশে রওনা দেন এনসিপি নেতারা।

উল্লেখ্য, আজ শুক্রবার দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহের পাশে এনসিপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ