আমরা ক্ষমতায় গিয়ে বিদেশ থেকে ধরে এনে বিচার করব: হা‌বিব - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ক্ষমতায় গিয়ে বিদেশ থেকে ধরে এনে বিচার করব: হা‌বিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের মানুষ খাদ্যের অভাবে না খেয়ে আছে। আপনারা কিছুই চোখে দেখেন না। আপনারা দেশের টাকা এবং ডলার বিদেশে পাচার করে সেকেন্ড হোম করেছেন। আমরা ক্ষমতায় গিয়ে আপনাদেরকে বিদেশ থেকে ধরে এনে এর বিচার করব।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসসহ সকল রাজবন্দির মুক্তর দাবিতে মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমরা এখানে যে দাবি নিয়ে উপস্থিত হয়েছি তা আপনারা সবাই জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসসহ বিএনপির সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে একত্রিত হয়েছি কিন্তু মুক্তি কার কাছে চাইব এই সরকারের কাছে মুক্তি চেয়ে কোনো লাভ নেই। দেশনেত্রী বেগম খালেদাসহ বিএনপি নেতাদেরকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশের বাহিরে রেখেছে এ সরকার। গত মাসের দশ তারিখে বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশের পূর্বে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা মির্জা আবাসকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে রেখেছে এ সরকার। কারণ সরকার মনে করেছিল যে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করলে বিএনপির সমাবেশে কোনো লোক আসবে না কিন্তু গত ১০ তারিখের বিএনপির সমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল। গ্রেপ্তার দমন করে বিএনপির কর্মসূচিকে সরকার ঠেকিয়ে রাখতে পারবেন না।’

তি‌নি ব‌লেন, ‘সরকারকে বলছি আপনারা গত চৌদ্দ বছর দেশে অনেক উন্নয়ন করেছেন। আপনারা কাতার এবং ব্রুনাইয়ের কাছে জ্বালানি তেল চেয়েছেন তারা আপনাদের জ্বালানি তেল দিতে অস্বীকার করেছে। তারা বলেছেন বাংলাদেশের ব্যাংকগুলোকে আমরা বিশ্বাস করি না। আপনারা বলেছেন ২০২৩ সালে দুর্ভিক্ষ শুরু হবে। দেশের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দেশের মানুষ খাদ্যের অভাবে না খেয়ে আছে। আপনারা কিছুই চোখে দেখেন না। আপনারা দেশের টাকা এবং ডলার বিদেশে পাচার করে সেকেন্ড হোম করেছেন। আমরা ক্ষমতায় গিয়ে আপনাদেরকে বিদেশ থেকে ধরে এনে এর বিচার করব।’

তি‌নি আরও ব‌লেন, ‘আপনারা মনে করছেন ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচন করব তা এ দেশে আর হবে না। যারা এ দেশের সম্পদ লুট করেছে আগামীতে যে জনগণ সরকার প্রতিষ্ঠা হবে তারা তাদেরকে বিচার করে আজীবন জেলে রাখবে। আপনারা প্রস্তুত থাকুন। বর্তমানে বিএনপির কোনো সংসদ সদস্যই সংসদে নেই। তা আপনারা নিজেরাই সংসদে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকার পাশ করুন। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। আমাদের বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি করছি।’

সভাপতি জসিম উদ্দিন কবির বলেন, ‘এ সরকার বিনা ভোটের সরকার। এরা জনগণের ভোটের নির্বাচিত সরকার না। এরা প্রশাসন এর উপর ভর করে ক্ষমতায় আছে। এ সরকারের নির্দেশনায় যে সকল বিএনপি নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে আপনারা এর দায়ভার এড়াতে পারবেন না।’

আপনাদের বিচার একদিন করা হবে। গত ১৫ বছরে আপনারা যে খুন-গুম দুর্নীতি করেছেন তার প্রতিটির হিসাব একদিন করা হবে। বঙ্গবন্ধু বলেছিল যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তাই আমরা বিএনপি নেতা কর্মীরা আগামীতে যার যা আছে তাই নিয়ে এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে মোকাবেলা করব।

সংগঠ‌নের সভা‌পিত জসিম উদ্দিন কবির সভাপতিত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। সাবেক কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ