আমরা জনগণের চাকর জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা জনগণের চাকর জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

আমরা মূলত জনগণের চাকর বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলীম আখতার খান। তিনি বলেন, জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। আমাদের বেতন হয় জনগণের টাকায়। আমরা মূলত জনগণের চাকর। জনগণকে সেবার মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্ট করতে প্রত্যেক সরকারি কর্মচারীর সচেষ্ট থাকা আবশ্যক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সাধারণ মানুষ উপজেলা পর্যায়ের একজন সরকারি কর্মকর্তার কাছে সেবা গ্রহণের জন্য আসতে ভয় পাবে কেন? কেন তারা হয়রানির শিকার হবেন? এ অবস্থা থেকে সরকারি কর্মচারীদের বেরিয়ে আসতে হবে। না হলে দেশ এগুবে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে এর বিকল্প নেই।

তিনি তার মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকার উদাহরণ দিয়ে বলেন, ভালো কাজে বাঁধা আসলেও শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়।

মতবিনিয়মকালে উপস্থিত ছিলেন- মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ