আমরা বঙ্গভবন আর গণভবন দখলে নেব : আলাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ২৭, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

বিএনপি যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ বারবার হুমকি দেয়। তারা রাজপথ দখল রাখবে। আমরা রাজপথে তাদের সাথে লড়াই করব না। আমরা বঙ্গভবন আর গণভবন দখলে নেব।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আওয়ামী লীগের নামের একটা কারখানা রয়েছে সেই ভেজাল তৈরির কারখানা। সেখানে শুধু ভেজাল তৈরি করা হয়।
তিনি বলেন, ওবায়দুল কাদের আবার সাধারণ সম্পাদক হতে চায়। আওয়ামী লীগের ইতিহাসে চার বার সাধারণ সম্পাদক হয় এ রকম ইতিহাস নাই। তবে জিল্লুর রহমান দুইবার হয়েছিলেন।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা এ রকম যে কথা বলতে বলতে তাদের পাজামা খুলে যায় টেরই পায় না। এখনি পাজামা খোলা শুরু হয়েছে যদি এই চেয়ারগুলো ভরে যায় তাহলে তাদের কি অবস্থা হবে? আওয়ামী লীগ বারবার হুমকি দেয়। তারা রাজপদ দখল রাখবে। আমরা রাজপথে তাদের সাথে লড়াই করব না। আমরা বঙ্গভবন আর গণভবন দখলে নেবে।
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ যে ন্যাক্কার কাজ করেছে আমরা সেরকম করব না। আপনারা জানেন বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ সচিবালয়ের যাওয়ার সময় সচিবালয়ের কর্মকর্তাদের কাপড় খুলে রেখেছিল, আমরা তা করবো না।
শেখ হাসিনা যাকে শিক্ষক মনে করে সেই সিরাজুল ইসলাম বলেছেন ব্রিটিশের থেকে পাকিস্তানে খারাপ ছিলাম আর পাকিস্তান থেকে এখন খারাপ আছি।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিকুল হক মিল্টন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ