আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মো. সাজ্জাত আলী বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই, আমরা জনগণের পুলিশ। তাই যে কোনো জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।

এ সময় তিনি প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

সোমবার মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়। ডিএমপির বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে চলমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের ওপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ