আমাদের গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাড়ে তিন মাস কারাগারে বন্দী থাকার পর মুক্তি পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন চলবে। জেলে অনেক কর্মী এখনো বন্দী। তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে। কারণ, পানি ছাড়া যেমন গাছ বাঁচে না, তেমনি কর্মী ছাড়া একটি দল বা সংগঠন চলতে পারে না।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা আব্বাস। এ সময় প্রধান ফটকে উপস্থিত হলে দলের কয়েকশ’ নেতাকর্মী করতালি দিয়ে তাকে বরণ করেন। কর্মীরা ‘মির্জা আব্বাস ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে,’ ‘মির্জা আব্বাসের ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

কারাগারে নেতা-কর্মীদের সু-চিকিৎসার দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেন, কারাগারে চিকিৎসার প্রতুলতার কারণে নেতা-কর্মীরা অসুস্থ হয়ে পড়ছে। জেলে তাদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি সরকারকে আহ্বান জানাব, আমাদের নেতা-কর্মীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ