আমাদের নতুন সময়ের বর্ষপূর্তিতে ময়মনসিংহে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ৩১, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ৩১, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি :
বহু চড়াই উৎরাই পেরিয়ে দেশের সংবাদপত্রের অন্যতম গণমাধ্যম প্রকাশনার শীর্ষে অবস্থানকারী নতুন ধারার দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩১ মে) দুপুরে নগরীর সি কে ঘোষ রোডে স্টার কুইজিন রেস্টুরেন্টের নীচে স্টার হোপ ফাউন্ডেশনের সহযোগিতায় নগরের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

আমাদের নতুন সময় পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় ময়মনসিংহের তারুণ্যের সংগঠন স্টার হোপ ফাউন্ডেশনের সভাপতি আহামেদ সুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো: নূর জাহিদ মোমেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আহামেদ জামিল লিফাত, দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ এবং তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম, তারাকান্দা প্রতিনিধি মো: শামীম হোসাইন, সাপ্তাহিক ব্রহ্মপুত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আনিসুর রহমান ফারুক প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
খাবার বিতরণ পূর্ব মুহূর্তে আমাদের নতুন সময় পত্রিকার সফলতা কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
জনতার আওয়াজ/আ আ