আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই-আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না ও চেষ্টা আছে। চেষ্টা করছি আমরা। আপনারা জানেন এমন একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসনকার্য চালানো সহজ ব্যাপার না।’

সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। বিশেষ করে পুলিশ প্রশাসন। আপনারা জানেন আগের সময় কেমন রিক্রুটমেন্ট হয়েছে। তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কী ঘাটতি ছিল। তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। পুলিশ বিচার প্রশাসন সবক্ষেত্রেই আমরা বলতে চাই ধ্বংস হওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ।’

ড. আসিফ নজরুল আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি যারা আছেন, তারা কিছু লোক পালিয়েছেন। মেজরিটি তো দেশে থেকে গেছেন। তাদের হাতে হাজার হাজার কোটি টাকা আছে। এগুলো তো বানানো কথা না আপনারা জানেন। টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেককিছু করা যায়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে পতিত ফ্যাসিস্টদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেই আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা স্বভাবগত অপরাধী তাদেরও এখানে ভূমিকা আছে বলে মনে করেন আইন উপদেষ্টা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ