“আমার পরিবারের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

“আমার পরিবারের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১৭, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

 

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের জন্মদিন আজ (১৭ ডিসেম্বর)। যশোর জেলায় এই দিনে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে শাবনূর সবার বড়। তার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। নির্মাতা এহতেশামুর রহমান চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দেন।

১৯৯৩ সালে শুরু হয়েছিল শাবনূরের চলচ্চিত্র ক্যারিয়ার। সেই সময় থেকে ঢালিউডের প্রায় সব শীর্ষ নায়কের সঙ্গে অভিনয় করেছেন শাবনূর। একাধিক নায়কের সঙ্গে তার জুটি ছিল দর্শকপ্রিয়তার তুঙ্গে। বিশেষ করে সালমান শাহর সঙ্গে তার রসায়ন এখনও ঢালিউডের অন্যতম সফল অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।

নিজের জন্মদিনে জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়াতে। সেখান থেকে মুঠোফোনে ব্রেকিংনিউজের সঙ্গে তার কথা হয়। নিজের জন্মদিন নিয়ে এই অভিনেত্রী বলেন, “গত রাত (১৬ ডিসেম্বর) থেকেই আমার জন্মদিনের উৎসব শুরু হয়ে গেছে। রাত থেকে এখন পযর্ন্ত অনেকগুলো কেট কেটেছি। প্রতিবারই নিজের জন্মদিন উপলক্ষে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন সবাই শুভেচ্ছো অভিনন্দন জানানোর পাশাপাশি নানা রকমরে উপহার দিচ্ছেন।”

নিজের জন্মদিন নিয়ে কিভাবে পালন করছেন জানতে চাইলে তিনি বলেন, “আমার পরিবারের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করছি। আজ দুপুরে (১৭ ডিসেম্বর) পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় খেতে আসছি। আমার ভাই জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে খাওয়াচ্ছে। আর সারাদিনতো অনেক কেক কেটে জন্মদিনটা কাটবে আমার।”

তিনি আরো বলেন, আমার ভক্তরা আমাকে এতো ভালোবাসেন-তারজন্য আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্যই আমি আজকের শাবনূর। আজকের দিনে তাদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছি যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি অনেক অনেক খুশি তাদের ভালোবাসা পেয়ে।

অনেক দিন থেকেই সিনেমায় অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি। একমাত্র ছেলে আইজানকে নিয়ে মা, ভাই-বোনকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন শাবনূর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ