আমার মাথা কাজ করে না’, ক্যাটরিনা প্রসঙ্গে ভিকির মন্তব্য - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার মাথা কাজ করে না’, ক্যাটরিনা প্রসঙ্গে ভিকির মন্তব্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক

‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত বলিউড অভিনেতা ভিকি কৌশল। ছবির প্রচারের জন্য সম্প্রতি কপিল শর্মা শোতে উপস্থিত হন তিনি। শোর সঞ্চালক কপিল তাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকেন। এক প্রশ্নের জবাবে ভিকি কৌশল জানান, তার চেয়ে ক্যাটরিনার মাথা ভালো কাজ করে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ২০২১ সালের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের আগে প্রেম নিয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন তারা। তবে বিয়ের পর একে-অপরকে নিয়ে অনেকটাই খোলামেলা।

ছবির প্রচারে কপিলের শোতে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। কপিল ভিকিকে সামনে পেয়ে তাদের দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি জিজ্ঞাসা করতে থাকেন। কপিল জানতে চাইলেন বিয়ের পর জন্মদিন ভিকির কিভাবে কাটেছে? কী কী করছেন? বিয়ের আগের জন্মদিনের তুলনায় এখন কী বদল ঘটেছে? উত্তরে অভিনেতা বলেন, গত বছর বিয়ের পর আমার প্রথম জন্মদিন ছিল। বন্ধুদের সঙ্গেই জন্মদিনটা কাটিয়েছিলাম। এখন আমার সেই বন্ধুদের গ্রুপে ক্যাটরিনাও রয়েছে।

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ভিকি বলেন, আমাদের দুজনের মধ্যে ক্যাট ভালো প্ল্যানার। আমার মাথা অত কাজ করে না। আমার ভাবার আগেই ওর সব প্ল্যান সারা হয়ে যায়।

শুধু তা-ই নয়, ক্যাটরিনা যে ভিকির ভুল ধরেন, সেটাও জানালেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাতকারে ভিকি বলেন, কোনো ছবিতে আমাকে যদি নাচতে হয়, তাহলে ক্যাটকে আমার নাচের মহড়ার ভিডিও দেখাতে হয়। আর সেই ভিডিও দেখেই আমার হাজারটা খুঁত ধরে। এখানে হাত ঠিক নেই, ওখানে পা ঠিক নেই। আর আমি ঘাবড়ে যাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ