আমার যাত্রা এখানেই শেষ নেয়: আবিদুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমার যাত্রা এখানেই শেষ নেয়: আবিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ডাকসু ভিপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান এক আবেগঘন ফেসবুক পোস্টে নির্বাচনী দিন এবং তার রাজনৈতিক যাত্রা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

স্ট্যাটাসে তিনি বলেন, “ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসবো কোনোদিন ভাবিনি।” তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগের রাতে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানতেন না, পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। কারণ, তার ভাষায়, “আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত।”

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্টাটাসে তিনি এসব কথা বলেন।

আবিদ জানান, নির্বাচনের দিন সকালেই তাকে মিডিয়ার অপপ্রচারের মুখে পড়তে হয় এবং দুপুর থেকেই তিনি ভোটকেন্দ্রগুলোতে একের পর এক সমস্যা লক্ষ্য করেন। এসব বিষয়ে তিনি সারাদিন কথা বলেছেন এবং এখনো আশাবাদী যে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু অনুসন্ধান ও উপযুক্ত সিদ্ধান্ত আসবে।

নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আবিদ বলেন, “আমি জানি, আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি। সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকুও দেয়নি।” মাত্র ২০ দিনের নির্বাচনী প্রচারণার মধ্যেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন বলে জানান।

তবে এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এখানেই তার পথচলা শেষ নয় বলে তিনি আশ্বস্ত করেছেন সবাইকে। তার ভাষায়, “আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা। আমার নির্বাচনী ইশতেহারে যা কিছু ছিলো, তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করবো।”

তিনি আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দিবো, নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো।”

পোস্টের শেষে তিনি মার্কিন মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি তুলে ধরেন—
“We must accept finite disappointment, but never lose infinite hope.”

তারুণ্যের প্রত্যয়, আত্মসমালোচনা ও প্রতিশ্রুতিতে ভরপুর এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ