আমিরাতে গোল্ডেন ভিসা অর্জন করলেন বাংলাদেশী শিক্ষার্থী রিহাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে গোল্ডেন ভিসা অর্জন করলেন বাংলাদেশী শিক্ষার্থী রিহাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৫, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই থেকে

আবুধাবির ব্যবসায়ী এস এম রফিকুল ইসলামের বড় মেয়ে রোয়েদা ইসলাম রিহাম মেধাবী ছাত্রী ক্যাটাগরিতে আমিরাত সরকার ঘোষিত ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা অর্জন করেন।

শুক্রবার (১৩ জুন) রাজধানী আবুধাবীতে এ সম্মানে ভূষিত হন। রিহাম আবুধাবীর আল নাহাদা স্কুল অ্যান্ড কলেজ হতে গত বছর (২০২৪ সালের) এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়ালেখা করছেন। তার এই অর্জনের মধ্যদিয়ে পিতামাতা, বন্ধুবান্ধব, আত্বীয়-স্বজন গর্বিত এবং আমিরাতে প্রবাসীদের মাঝে দেশের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব পড়েছে।

রিহাম চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের অধিবাসী প্রয়াত নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান এস এম রফিকুল ইসলামের বড় মেয়ে।তারা ২বোন। রিহামের একমাত্র ছোট বোন রাসমিয়া ইসলাম আবুধাবী ইসলামিয়া ইংলিশ স্কুলে পঞ্চম শ্রেণিতে অধ্যয়ন করছে। যেই কিনা পরপর দুইবার স্কুল ভিত্তিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।

রিহাম তার সফলতার পিছনে তার মা মিসেস রোকেয়া বেগম, বাবা রফিকুল ইসলাম ও শিক্ষকদের ভূমিকা অন্যতম বলে জানান। সে তার সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে সবার নিকট দোয়া কামনা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ