আমিরাতে সাতকানিয়া-লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে সাতকানিয়া-লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত স্থানীয় উপজেলা জিয়া আদর্শের সৈনিকদের সম্মন্বয়ে সাতকানিয়া-লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের প্রধান উপদেষ্টা, চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লায়ন আব্দুল গাফফার চৌধুরী, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল আলম এর যৌথ স্বাক্ষরে চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- নাট্য বিষয়ক সম্পাদক ও সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ সভাপতি, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিন সিনিয়র সহ-সভাপতি ও মুহাম্মদ মুদাচ্ছির মাহি’কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় আংশিক কমিটির অনুমোদন করা হয়।

গন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিপীড়িত, নির্যাতিত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক ও দলীর অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই লক্ষে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাবেক যুব ও ছাত্র নেতাদের সম্মন্বয় করে সংগঠনটির কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে মধ্যেপ্রাচ্যের সকল দেশসমূহে সংগঠনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত আছে বলে দায়িত্বশীলরা জানান।

কমিটিতে মনোনীত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতকানিয়া-লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা ও সাতকানিয়া-লোহাগাড়া বিএনপির সাবেক সভাপতি, বর্তমান সিনিয়র যুগ্ন-আহবায়ক আলহাজ্ব আবদুল গফ্ফার চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে- চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাতাকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সম্মানিত সদস্য লোকমান হাকিম মানিক , চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাঈনউদ্দিন মোহাম্মদ শহিদ , সাতকানিয়া বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সিনিয়র যুগ্ন- সদস্য সচিব মোহাম্মদ জসীম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, চট্টগ্রাম দক্ষিন জেলা কৃষকদল আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা যুবদল নেতা মুহাম্মদ ইলিয়াছ ও মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।

শুভেচ্ছা বার্তায় উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ বলেন, সাতকানিয়া লোহাগাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সংযুক্ত আরব আমিরাত গঠন হওয়ার মধ্যে দিয়ে প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের স্থানীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের এই ক্রান্তিকালে তৃনমুলের নেতাকর্মীদের সম্মন্বয় করার জন্য এই সংগঠন একটি মাইলফলক স্থাপন করবে বলে তাদের ধারণা। ফ্যাসিবাদ ও অবৈধ সরকারের পতন ত্বরান্বিত করতে যুগপৎ এই আন্দোলনে প্রবাসী এই সংগঠন স্থানীয় বিএনপির পাশে থাকবে এবং চলমান আন্দোলনে নিপীড়িত, নিষ্পেষিত নেতাকর্মীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে প্রত্যাশিত সংগঠনের উপদেষ্টা পরিষদ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ