আমিরাত রাজ পরিবার সদস্য শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান এর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:৩৭ অপরাহ্ণ

এম.এনাম হোসেন, দুবাই
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের এর ভাই শেখ সাইদ বিন জায়েদ আল নাহিয়ান ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তিনি ১৯৬৫ সালে আল আইনে জন্মগ্রহণ করেন মৃত্যুকালে উনার বয়স হয়েছিল৫৮ বছর। উল্লেখ্য শেখ সাইদ ১৯৮৮ সালে সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন,পর তিনি আবুধাবিতে পরিকল্পনা বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সমুদ্রবন্দর বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের একজন প্রতিনিধি ছিলেন ও উনার সঙ্গী হিসাবে অসংখ্য বার সরকারী ভাবে আন্তর্জাতিক সফর করেছিলেন,তিনি ২০০২ থেকে ২০০৩ সালের সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন তিনি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিনে তিনি আবুধাবিএক্সিকিউটিভ কাউন্সিল, আবুধাবি কাউন্সিল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (এ.ডি.সি.ই.ডি) এর সদস্য এবং আল ওয়াহদাস পোর্ট ক্লাবের চেয়ারম্যান ছিলেন, উনার মৃত্যুতে পতাকা অধ-নির্মিতর সহ আজ থেকে তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান এই ব্যাক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূত ও দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সহ আরব আমিরাত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সকল রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সোশ্যাল, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট উনার জান্নাত লাভের জন্য প্রার্থনা জানান।
জনতার আওয়াজ/আ আ