আমি খেলতে ভালোবাসি খেলা দেখতেও ভালোবাসি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের জেরে পরিচিতি পান শাহ হুমায়রা সুবাহ। সেই পরিচিতি থেকে অভিনয় করেন চলচ্চিত্রে। নামের পেছনে যুক্ত হয় ‘চিত্রনায়িকা’। যদিও তার প্রথম চলচ্চিত্র ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু শিল্পীর তকমা নিয়ে অংশ নিচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নানা অনুষ্ঠানে।
গতকাল (১৪ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর মাধবধীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের কমিটির আয়োজনে এবারের বনভোজন আয়োজন অনুষ্ঠিত হয়। অন্যান্য শিল্পীদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন সুবাহ। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় উঠে আসে ক্রিকেট প্রসঙ্গ। কারণ, তার প্রাক্তন নাসির ঢাকা ডমিনেটরসের অধিনায়ক। সুবাহ বলেন, ‘ঢাকা টিমের জন্য শুভকামনা। আমি খেলতে ভালোবাসি। খেলা দেখতেও ভালোবাসি।’
চলতি আসরে ঢাকা খুব একটা ভালো অবস্থানে নেই। তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচে জয় পেয়েছে। বাকি দু’টিতে হার নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা। জয়ী ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম করে দলকে জয় পাইয়ে দেন নাসির।
জনতার আওয়াজ/আ আ