আমি চাই রাজ আমাকে তালাক দিক : পরীমনি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি চাই রাজ আমাকে তালাক দিক : পরীমনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৪, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বেশ কদিন ধরেই পরীমনি ও শরীফুল রাজের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাচ্ছে না। সবশেষ ২৯ শে মে রাজের ফেসবুক থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁস হয়। এরপর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি হয়। পরীমনি অভিযোগ করেছেন, ২০ মে বাসা থেকে বের হয়ে যান রাজ। এরপর আর কোনো যোগাযোগ করেননি। যদিও পরীমনির বক্তব্যকে ‘মিথ্যাচার’ অভিহিত করেন রাজ। বিষয়টি নিয়ে পরীমনি বলেন, ২০শে মে রাজ বাইরে ছিল। সেলিম ভাই ও তার স্ত্রী তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। এসে তিনি বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো।

আমি বললাম, তাহলে ও আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব।
পরী বলেন, একটা পর্যায়ে সেলিম ভাই, তার স্ত্রীসহ রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যায় । এরপর আর আসেনি। বিষয়টি নিয়ে রাজ বলেন, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। বিচ্ছেদের বিষয়ে পরিমনি বলেন, রাজ আমাকে ছেড়ে চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর নিজেকে তার স্ত্রী হিসেবে ভাবতেই চাই না। পরী আরও বলেন, আমি চাই রাজ আমাকে তালাক দিক। তবে রাজ আমার ছেলের বাবা, সেটা অস্বীকার করা যাবে না। কিন্তু এই সংসার টেকানোর জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু সেটা হলো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ