আমি জয় বাংলার লোক : শাহজাহান ওমর - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি জয় বাংলার লোক : শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
নিজেকে জয় বাংলার লোক বলে পরিচয় দিয়েছেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান ওমর।

দ্বাদশ জাতীয় সংসদের এমপি হিসেবে শপথ শেষে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শাহজাহান ওমর বলেন, ‘মূলত আমি জয় বাংলার লোক’।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এর আগেও অনেকবার সংসদে এসেছিলাম। আবার এসেছি। নেত্রী আমাকে ডেকেছেন তাই আমি আবার সংসদে এসেছি। মূলত আমি জয় বাংলার লোক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ