আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই: অপু বিশ্বাস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই: অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢালিউড কুইন অপু বিশ্বাস এক সময় গোপনে বিবাহ করেছিলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় মুখ শাকিব খানকে। দীর্ঘদিন এই বিষয়টি প্রকাশ্যে না রাখলেও ২০১৭ সালে তাদের ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর তা সবাইকে জানান। তবে পরবর্তী বছরেই এই দম্পতি বিচ্ছেদের পথ বেছে নেন। বিচ্ছেদের পর শাকিব খান চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন।

বিচ্ছেদের পর একসময় থেমে যায় অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের সম্পর্ক। তবে বছরখানেক পর ছেলে আব্রাহাম খান জয়ের কারণে দুজনের মধ্যে পুনরায় নরম ভাব সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আবারও শীতল হয়ে আসে। ছেলেকে নিয়ে দেশে এমনকি মার্কিন মুলুকেও দুজন ঘুরে বেরিয়েছেন।

এই সময়ে শাকিব-অপুর সম্পর্ক পুনরায় জোড়া লাগার গুঞ্জনও শোনা গেছে। গুঞ্জন আরও জোরালো হয়েছে, যখন শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের দূরত্বের খবর প্রকাশ্যে এসেছে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথাও প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারেও কথা বলেছেন অপু বিশ্বাস। যেখানে তিনি স্পষ্টই জানালেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার মতো কিছু নেই। এই প্রসঙ্গটি টেনেই অপু বিশ্বাস বলেন, ফেসবুকের মধ্যে দিয়েই যদি আমার সংসার জীবন প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তো বিয়ে করার দরকার নেই। আমার তো বিবাহিত জীবন। এখানে এত প্রমাণের তো দরকার নেই। এখানে কেউ বিশ্বাস করলে করবে, নয়তো আমার সময় নেই বোঝাতে যাওয়ার।

শাকিব খানের সঙ্গে সম্পর্ক কেমন চলছে তা জানতে চাইলে অপু বিশ্বাস সরাসরি উত্তর দেননি। উল্টো পারিবারিক বিষয়কে ব্যক্তিগত রাখতে চান বলেই জানান তিনি।

অপু বিশ্বাস বলেন, আমার যতটুকু মনে হয়েছে জানানো দরকার, জানিয়েছি। এর বেশি জানাইনি। আমার সবচেয়ে প্রিয় নায়ক শাহরুখ খান, আপনি কতটুকু তার ঘরের ভেতরে গেছেন? বা জানতে পেরেছেন? শাহরুখ ততটুকুই দর্শকদের জানিয়েছেন যতটুকু তিনি প্রয়োজন মনে করেছেন। আমি প্রয়োজন মনে করি না, লিমিটেশনের বাইরে দর্শককে কিছু জানানোর। পারিবারিক বিষয়গুলোকে ব্যক্তিগত হিসেবেই রাখতে চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ