আমেরিকান ভিসা আহামরি কিছু নয়: অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ

‘ঢালিউড কুইন’ খ্যাত অপু বিশ্বাস ও তার পুত্রসন্তান আব্রাম খান জয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। দেশটিতে স্থায়ী আবাসনের প্রাথমিক অনুমতি পেয়েছেন তারা। গেল ২৯ অক্টোবর অপু-জয় এই ভিসা হাতে পেয়েছেন বলে জানা গেছে।
ভিসা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, আমেরিকান ভিসা আহামরি কিছু নয়। আমার ছেলে ডিজনি ওয়ার্ল্ড খুবই পছন্দ করে। তাই মনে হলো আমেরিকার ভিসার জন্য আবেদন করি। হয়ে গেলে ক্ষতি কি। ভিসা পেয়েও গেলাম। এটি নিয়ে কথা বলারও কিছু দেখছি না আমি।
বর্তমানে অপু ব্যস্ত আছেন সরকারি অনুদানে নির্মিতব্য তার প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ নিয়ে। সম্প্রতি ঢাকার অদূরে মানিকগঞ্জ সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। সম্প্রতি অভিনেত্রী শেষ করেছেন একটি বিজ্ঞাপনের শুটিং। এ ছাড়াও বিভিন্ন শো-রুম উদ্বোধনেও দেখা যায় তাকে।
জনতার আওয়াজ/আ আ