আমেরিকায় না‌কি যা‌বেন না গে‌ছেন কেন? শেখ হা‌সিনা‌কে সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমেরিকায় না‌কি যা‌বেন না গে‌ছেন কেন? শেখ হা‌সিনা‌কে সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বীর আব্দুস সালাম ব‌লে‌ছেন, ‘কিছুদিন আগে বললেন ২৪ঘন্টা প্লেনে বসে আমেরিকায় যাবো না। কি হবে আমেরিকায় গিয়ে। আজ আমেরিকা গেছেন কেন?’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রসেক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যো‌গে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অবস্থা কেমন ছিল আর বিএনপি ক্ষমতায় আসার পর কেমন ছিল এটা বুঝতে হবে। জিয়াউর রহমান কে কি কারনে হত্যা করেছিল আপনারা জানেন। একই কারণে তারেক রহমানকে ওয়ান এলিভেনে হত্যা করতে চেয়েছিল। একই কারণে তারা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। তাই এ সরকারের কাছে কোন দাবি করে লাভ নেই। এখন একটাই কথা আমি বাঁচবো না তারা বাঁচবে। যেহেতু আমাকে বাঁচতে দেবে না তাই এই সরকারকে জোর করে ক্ষমতা থেকে নামানো ছাড়া আর কোন পথ নাই।

তিনি বলেন, আজকের এই সংগ্রাম বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমানের নয়, এই সংগ্রাম সাধারণ মানুষের। আজকে দেশের মানুষ খেতে পায় না, আর প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়ায়।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘কিছুদিন আগে বললেন ২৪ঘন্টা প্লেনে বসে আমেরিকায় যাবো না। কি হবে আমেরিকায় গিয়ে। আজ আমেরিকা গেছেন কেন? তিনি গেছে বিদেশিদের হাত-পা ধরতেছে, কোনোভাবে ক্ষমতায় থাকতে পারে কিনা। এই সরকার যদি আবার ক্ষমতায় আসে দেশের বারোটা বেজে যাবে। ব্যাংক বীমা খেয়েছে। তেল ডাল চিনি সব খেয়েছে। তাই এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।এই সরকারকে ক্ষমতা থেকে নামতা পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব‌্য রা‌খেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য মীর্জা আব্বাস,ঢাকা মহানগর উত্তর বিএন‌পির ভারপ্রাপ্ত আহবায়ক ডা ফরহাদ হা‌লিম ডোনার, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজ উদ্দীন আহমেদ, রফিকুল কবির, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম, সহ-সভাপতি ডা. মোহাম্মদ শহিদ হাসান, ডা. মোস্তাক করিম স্বপন, সাংবাদিক শহিদুল ইসলাম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ডা. সালাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ডা. মো. আতিকুল আলম, সদস্য জাহানারা লাইজু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ