আমেরিকা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমেরিকা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আমেরিকা নির্দিষ্ট কোনো দলকে স্যাংশন দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ভিসানীতি আমেরিকার নিজস্ব বিষয়। এতে আমাদের হাত নেই। তারা কাকে ভিসা দেবে আর কাকে দেবে না একান্তই তাদের নিজস্ব ব্যাপার। যারা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করবে স্যাংশন তাদের জন্য। এতে আমাদের কিছু বলার নেই।

সাতক্ষীরা পুলিশ লাইনসে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার একটি দেশে গিয়ে বলেছেন- ‘যদি তোমরা উন্নয়ন দেখতে চাও, তবে বাংলাদেশে যাও। শেখ হাসিনাকে ফলো করো।’

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন আসলে সবাই আনন্দঘন পরিবেশে মিছিল-মিটিং করে। এটা অস্বাভাবিক কিছু নয়।

এসময় সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ