আয়ারল্যান্ড ডাবলিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আয়ারল্যান্ড ডাবলিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৩, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডাবলিন কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মীর হাবিবুর রহমান ও এমরান শুভএর পরিচালনায় সভাপতিত্ব করেন জাকারিয়া প্রধান। হারুন ইমরানের কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্পাদক ও ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদলের আহবায়ক ফাহিমা আক্তার চৌধরী মুকুল এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসির, বিশেষ অতিথি হিসাবে আয়ারল্যান্ড বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, ডাবলিন বিএনপির সিনিয়র নেতা সুলতান আনিস বাচ্চু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম ভুঈয়া, সহিদ হোসেন, এমরান শুভ, এমাদ আহমেদ,জুবায়ের হাসান রুশন,মোহাম্মদ কামাল, শাহ আজমল হোসাইন, সাকিল আহমেদ চৌধরী, শ্রমিক নেতা জসিম উদ্দিন আব্দুর রশিদ প্রমুখ

এ ছাড়াও সবুজ মিয়া,মনিরুজ্জামান মনির, আরিফুল ইসলাম আরিফ,, শরিফুল আলম ভুঈয়া জেনন, মিষ্টার নাসির, জসিম উদ্দিন,মোহাম্মদ আব্দুল্লাহ, সুমন মিয়া,মোহাম্মদ তউফুকুল ইসলাম, মোস্তফা কামাল, হাজী আতাউর রহমান, নজরুল ইসলাম,, তাসলিম উদ্দিন সুমন,রায়হান উদ্দিন রাসেল, শাফায়াত তনয়, আলামিন রিতু, জাফর উদ্দিন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফাহিমা আক্তার মুকুল বলেন বাংলাদেশের স্বাধীনতা ও ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং পরবর্তী বাংলাদেশের শহীদ জিয়ার জাতীয়তাবাদ এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা সফলতা নিয়ে স্মৃতিচারন করেন। জনাব হামিদুল নাসির বলেন, আমরা ৭ই নভেম্বর ১৯৭৫ সালে যদি বিপ্লবকে সত্যিকারের সফল করতে পারতাম তাহলে ২০২৪ সালে আবার রক্তক্ষয়ী বিপ্লবের প্রয়োজন হতোনা। শেখ পরিবারের বিরুদ্ধে আমাদের বারবার বিপ্লব করতে হচ্ছে আর প্রতিবার জিয়া পরিবার সেই বিপ্লবে সক্রিয়ভাবে ভুমিকা রাখতে হচ্ছে। আগামীতে যদি আমরা ২৪শের বিপ্লবকে সফল করতে না পারি তাহলে ফ্যসিবাদ আবার সক্রিয় হবে। দেশনায়ক তারেক রহমানকে আমরা সকলে সহযোগিতা করলে হয়তো সফল গনতান্ত্রিক একটি বাংলাদেশ বিনির্মানে কার্যকরী হবো।


সভায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহনের মাধ্যমে ডাবলিন বিএনপিকে ধন্যবাদ এবং জিয়া পরিবারের প্রতি অকুন্ট সমর্থনে এক সাথে কাজ করার অঙ্গীকার করেন।
সভার সভাপতি জনাব জাকারি প্রধান উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতে সকলে এক সাথে কাজ করে দেশনায় তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ