আরও এক মামলায় খালাস তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
আইনজীবী ড. মো. সহিদুজ্জামান জানান, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে মাসে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। পরে ওই মামলা থেকে আরেকটি হত্যা চেষ্টার মামলা হয়।
তিনি জানান, মামলায় তারেক রহমানের নাম যুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন।
এ নিয়ে গাজীপুরের মোট চারটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারেক রহমান।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, সিলেট ৪ আসনে সংসদ সদস্য হিসেবে উন্নয়নের দোহাই দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এখন সবকিছু বেরিয়ে আসা শুরু হয়েছে। নিজের স্বার্থ ছাড়া তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের কোন উন্নয়ন করেন নি। বিএনপি দেশে পরিচালনার দায়িত্ব পেলে এই দুই উপজেলার কাঙ্খিত উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
শনিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিলের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজাই ও সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমেদ এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, বদরুল আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, গোলাপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শামিম আহমদ, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, গোলাপগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, রানিক আহমদ, আব্দুল মান্নান, যুবদল নেতা গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাজু আহমদ ও আহবায়ক কমিটির সদস্য আলী আক্তার, হুসাইন আহমদ, তানহার আহমদ লায়েক, সেলিম আহমদ ছাত্রদল সিলেট জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিনহাজ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক স্বপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হুসেন নবিল, সহ সভাপতি জাকির আহমদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ