আরজেএফ'র নতুন কমিটি ঘোষণা জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরজেএফ’র নতুন কমিটি ঘোষণা জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:৫৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট
আরজেএফ’র জাতীয় কাউন্সিল -২০২৩ ও ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান আজ জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার খায়রুজ্জামান, নির্বাচন কমিশনার এডভোকেট শাহিদা রহমান রিংকু এবং মহসীন আহমেদ স্বপন আগামী ৫ বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন।
চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম
মহাসচিব সেকেন্দার আলম শেখ সহ নব নির্বাচিত সবাই কে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন আরজেএফ। এই সংগঠন নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কথা বলে।আমরা সকলের সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো.হারুন অর রশিদ।প্রধান আলোচক ছিলেন ডিআরইউ’র সভাপতি মোরসালিন নোমানী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ