আরাফাত রহমান কোকোর কবরে যুব জাগপার শ্রদ্ধাঞ্জলি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরাফাত রহমান কোকোর কবরে যুব জাগপার শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

 

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুব জাগপা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে কোকোর কবরে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, সহসভাপতি রাশেদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৪৫ বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকো। পরে ২৮ জানুয়ারি আরাফাত রহমানের মরদেহ দেশে এনে ওই দিনই বনানী কবরস্থানে দাফন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ