আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত বিএনপির নেতাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত বিএনপির নেতাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

 

বিএনপির প্রতিষ্ঠা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে নেতারা বনানী কবরস্থানে কবর জিয়ারত করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা রেজাউর রহমান ফাহিম, শফিকুল ইসলাম শাহিন, মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম মিরাজসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ