আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর তৃতীয় খেলা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর তৃতীয় খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেনট
জুন ১০, ২০২৪, বিকেল ৪ ঘটিকায় ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইন্সটিটিউশন মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এর তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর বিভাগীয় খেলায় নির্ধারিত সময়ে লাল দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরিফ খাঁ এর একমাত্র গোলে পরাজিত হয় সবুজ দল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ খেলায় আজকে যে বাহবা ও হাততালি পান তার কৃতিত্ব আরাফাত রহমান কোকো’র। আওয়ামী সরকার দেশের সকল সেক্টরকে ধ্বংস করার সাথে সাথে দেশের ক্রীড়া সেক্টরও ধ্বংস করেছে। দেশের ধ্বংসপ্রাপ্ত ক্রীড়া জগতের হাল ধরেছিলো জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরি মরহুম আরাফাত রহমান কোকো। আজ কোকো নেই, কিন্তু তার স্মৃতির স্বরণে যে টুর্নামেন্ট হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে আবার নতুন প্রাণ পাবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম—মহাচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, রাজনীতির মাঠের সাথে সাথে দেশের ক্রীড়া জগৎকে এই লুটেরা সরকারের হাত থেকে বাঁচাতে হবে। আওয়ামী লীগ দেশের সব খেয়ে ফেলেছে আর জিয়া পরিবার দেশকে বার বার রক্ষা করেছে।


বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং পরিকল্পনায় আজকে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ এই টুর্নামেন্ট দেশের ক্রীড়া ক্ষেত্রে যে নবজাগরণ সৃষ্টি করেছে সেই ধারাবাহিকতায় আগামীতেও বিএনপি ক্রীড়া জগতের সকল ধারায় প্রতি বছর টুর্নামেন্ট আয়োজন করবে।


এ সময় আরো উপস্থিত ছিলেন—বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক ইছা মিয়া, সদস্য সচিব কিবরিয়া স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, মীর শাহে আলম, সাবেক এমপি মোশাররফ হোসেন, লিটন খান, মোঃ ইব্রাহিম খলিল (দপ্তর), মো: হাসনাইন নাহিয়ান সজীব (সহ—দপ্তর) সহ ফরিদপুর বিভাগের সকল জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।


উল্লেখ্য যে, পবিত্র ঈদুল আযহার পূর্বে আজকে শেষ খেলা অনুষ্ঠিত হলো। ঈদের পরে আগামী ২২ জুন ২০২৪ থেকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ