আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙালেন সমর্থক - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি রাঙালেন সমর্থক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ

 

পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন। ছাদের উপরে উড়ছে আর্জেন্টিনার পতাকা। রঙিন বাড়িটি দেখতে ভিড় স্থানীয় জনতার। অনেকেই এখন আর্জেন্টিনার বাড়ি নামেই চেনেন বাড়িটিকে। বাড়িটি কুমিল্লা নগরীর চাঁনপুর এলাকায়। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর নিজের দৃষ্টিনন্দন বাড়ির ছবি আপলোড করেন। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয় ছবিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলের শুরুর দুই সপ্তাহ আগে শুরু হয় বাড়ির রঙ করার কাজ। আর বিশ্বকাপের প্রথম দিনে কাজ শেষ হয় বাড়িটির। সেদিন থেকেই মানুষ বাড়টিকে আর্জেন্টিনা বাড়ি হিসেবে চেনেন। বাড়িটির মালিক চিত্র শিল্পী সামিউল আলম জাহেদ। তিনি চাঁনপুর এলাকার মেম্বার বাড়ির মো. শহিদুল আলমের ছেলে।
সামিউল আলম জাহেদ বলেন, ছোট বেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার। বিশ্বকাপ শুরুর দিনে কাজ শেষ হয়। প্রায় দুই সপ্তাহ আগে কাজ শুরু করি। পুরো বাড়ি রঙ করতে প্রতিদিন চারজন শ্রমিক কাজ করতেন। সব মিলিয়ে প্রায় অর্ধলক্ষ টাকা খরচ হয়েছে।

এর আগে একবার ছবি আপলোড করেছিলাম। তখন অনেকেই নানান ধরনের মন্তব্য করেছিল। পরে আমি ছবি ডিলিট করেছিলাম। যখন আজ (১৪ ডিসেম্বর) আবার পোস্ট করলাম। এখন দেখি মানুষ শেয়ার করছে। প্রিয় দলের সমর্থন করি। যাইহোক দলের প্রতি ভালোবাসা থাকবে। প্রিয় দল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে-এমন প্রত্যাশা করেন সামিউল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ