আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে পুলিশের অ্যাকশন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ

আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে বিএনপি কার্যালয়ে অ্যাকশনে পুলিশ। আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের পেটানো শুরু করে।
পুলিশের একটি দল বিএনপি কার্যালয়ে প্রবেশ করে। এরপরই ভেতর থেকে কলাপসিবল গেট বন্ধ করে নেতাকর্মীদের পেটানো শুরু করে পুলিশ।
আজ বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে অন্তত এক হাজার নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। বর্তমানে তিনি কার্যালয়ের সামনে বসে আছেন।―কালবেলা
জনতার আওয়াজ/আ আ