আলহাজ্ব নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩, ২০২২ ২:০৯ অপরাহ্ণ

মোঃ সেলাল উদ্দিন, ভূজপুর প্রতিনিধিঃ আলহাজ্ব নুরুল ইসলাম ফাউন্ডেশনের ২ বছর পূর্তি ও পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে । ৩০০ অধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ৫টি শিক্ষা প্রতিষ্টানে গরিব অসহায় ছাত্রদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সাহায্য সহযোগিতা ও পরিচালনা করেন আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এর পুত্র মোহাম্মদ ইয়াকুব সাহেব ও মোহাম্মদ এরশাদ উদ্দিন ইউনুছ সাহেব। প্রচারণায় মোহাম্মদ আরমান ও মোহাম্মদ কাউছার উদ্দিন অন্তর। আলহাজ্ব নুরুল ইসলাম ফাউন্ডেশন। পশ্চিম সুয়াবিল নাজিরহাট পৌরসভা ১নং ওয়ার্ড ভুজপুর ফটিকছডি চট্টগ্রাম।
জনতার আওয়াজ/আ আ