আ'লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে নির্বাচন কমিশন: মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে নির্বাচন কমিশন: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

 

বর্তমান নির্বাচন কমিশনের দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা দেওয়ার বৈধতা নেই, তাই তাদের দেওয়া নির্বাচনী রোডম্যাপ বিএনপি মানে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে সম্মিলিত যুব ফোরাম।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণ ফুঁসে উঠছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, সরকার ভারত সফরে কিছু আনতে পারেনি, যা কিছু দিয়ে এসেছে।

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ সংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ