আ'লীগের অধীনে আর কোন পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের অধীনে আর কোন পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের অধীনে আর কোন পাতানো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না। রক্ত দিয়ে হলেও ঐ নির্বাচন প্রতিহত করা হবে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর, আদাবর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে, সেটা স্বপ্নই থেকে যাবে। যেমনটি করে ইভিএম পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচনে ভোট গ্রহণ বাতিল হয়েছে, ঠিক একইভাবে এই অবৈধ আওয়ামী সরকারের অধীনে জাতীয় নির্বাচন করাও বাতিল হবে। সেটা সময়ের ব্যাপার মাত্র। বিএনপির নেতাকর্মীরা মামলা হামলা ও নির্যাতনকে ভয় পায় না। রাজপথের আন্দোলনেই এই আওয়ামী নিশিরাতের সরকারকে বিদায় নিতে হবে। বুকের রক্ত দিব, প্রাণ দিব তবুও হাসিনার অধীনে নির্বাচন হতে দিব না।

তিনি আরও বলেন, দেশে জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে মানুষের জীবনযাপন বিপন্ন হয়ে পড়েছে। মানুষ খুব সহসাই রাস্তায় নেমে আসবে। এটা বিএনপির সমস্যা নয়, জনগণের সমস্যা, জাতীয় সমস্যা। জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারকে পরাজিত করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে যা যা করছে বিএনপিও তা তা করবে। এক বিন্দুও ছাড় দিবে না।

আব্দুস সালাম বিএনপিও উপস্থিত সকল নেতাকর্মীদের শপথ পাঠ করিয়ে বলেন, আগামী আন্দোলনে ঐক্যের কোন বিকল্প নেই। দলীয় নেতাকর্মীদের মধ্যে ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে মাঠে নামতে হবে। আর মনে রাখতে হবে, এবার রাজপথে নামছি, এস্পার ওস্পার করেই ছাড়বো।

আদাবর থানা বিএনপির ইফতার মাহফিলে থানা আহ্বায়ক নাছির উদ্দীনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীনের সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হাসেম ও এ্যাডভোকেট আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, কামাল হোসেন সরকার, মো. হানিফ, মাসুম বাবুল, বিল্লাল হোসেন পাটোয়ারী, মনোয়ার হাসান জীবন, বিএনপির শহিদুল ইসলাম বিশ্বাস, জামাল হোসেন শিকদার, আনোয়ার হোসেন টিটু প্রমুখ।

মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে আ্বায়ক শুক্কুর মাহমুদ সভাপত্বি করেন। উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক, আতাউর রহমান ঢালী, মহানগর নেতা আক্তার হোসেন, সোহেল রহমান, হাজী মো. ইউসুফ, থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ ও যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সাকিব সারোয়ার, এম এস আহমাদ আলী, মিডিয়া কমিটির প্রধান জামাল হোসেন টুয়েল, মিজানুর রহমান ইসহাক, এ্যাড. রুনা লায়লা রুনা, জাহিদ হোসেন মোড়ল, লিটন মাহমুদ বাবু, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড. মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩নং ওয়ার্ডের সভাপতি মান্নান হোসেন শাহীন, ৩১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ