আ'লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী  - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ. লতিফ ফরাজি।

সোমবার (২৬ জানুয়ারি) বরগুনার পাথরঘাটা পৌরশহরে সকাল ১০টায় জনসংযোগে এসে তিনি এসব কথা বলেন। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিনি গণসংযোগ করেন।

আ. লতিফ ফরাজি বলেন, আওয়ামী লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি। এ ক্ষেত্রে তাদের প্রতি যদি কোনো অন্যায় হয় জাতীয় পার্টি তাদের পাশে আছে। আওয়ামী লীগের যারা আছেন, এটা অবশ্যই তারা মূল্যায়ন করবেন।

তিনি আরও বলেন, আমি যদি অন্যায় করি আমার বিচার হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিচার হওয়া উচিত। কিন্তু একটি নিরীহ মানুষকে কোনোভাবেই যেন হ্যারাসমেন্ট করা না হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই।

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী
ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম
সবশেষে জাপার এই প্রার্থী বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ গ্রামাঞ্চলের সকল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছেন। সাধারণ মানুষ এবার জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দিবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, উপজেলা সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ জাতীয় পার্টির ২০-৩০ জন নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ