আ'লীগের ঘোষিত ইশতেহার বিএনপির প্রত্যাখান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের ঘোষিত ইশতেহার বিএনপির প্রত্যাখান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর বিভিন্নস্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন। এ সময় আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারকে প্রত্যাখ্যান করেন তারা।

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার (২৭ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা।

এ সময় সেলিমা রহমান বলেন, এই সরকার শুধু ব্যাংক থেকেই ৯২ হাজার কোটি টাকা লুটপাট করেছে। একজন প্রার্থীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারা বলে তারা নাকি ভারতের প্রার্থী। আমাদের প্রশ্ন অন্য দেশের নির্বাচনে ভারত কী করে প্রার্থী দেয়?

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সেলিমা রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ মানে আপনার সুবিধাভোগী কিছু লোকজন আছে, তারা সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুকে ধুকে মরবে-যা এখন হচ্ছে। আওয়ামী লীগের এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করছি।

কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরীন সুলতানা, অপর্ণা রায়, রেহেনা আক্তার রানু, আশিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। সকালে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠান থেকে এই ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ