আ'লীগের জনগণের সরকারের দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের জনগণের সরকারের দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের সরকার বলে দাবি করে, আজকে তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।’

মঙ্গলবার (১৮ জুলাই) এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে তিনি কথা বলেন।

তিনি বলেন, ‘তার প্রমাণ আমরা দেখেছি গতকাল ঢাকা ১৭ আসনের নির্বাচনে। এমন একটি ভোট হয়েছে যেখানে মানুষ ভোট দিতে যায় নাই।’

এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করব। আর তখনই সত্যি কারের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, সরকার বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি, প্রশাসন ধ্বংস করেছে। সবকিছু ধ্বংস করে লুটপাট করে খাচ্ছে।
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে রাজপথে মুক্ত করে আনব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ