আ'লীগের তহবিল পৌনে ১০০ কোটি টাকা: ইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের তহবিল পৌনে ১০০ কোটি টাকা: ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩১, ২০২৩ ৫:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের শেষে তহবিল পৌঁছালো পৌনে ১০০ কোটি টাকা। সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দলটির দেওয়া হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। সার্বিক ব্যয় ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

ক্ষমতাসীন দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখিয়েছে।

আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

উল্লেখ্য, ২০২১ পঞ্জিকা বছরে আওয়ামী লীগের মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসাবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে।

গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এ রিপোর্ট ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন।

এরপর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান। এসময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ