আ’লীগের ত্রাণবিষয়ক উপ-কমিটির পানি ও খাবার স্যালাইন বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের ত্রাণবিষয়ক উপ-কমিটির পানি ও খাবার স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সকালে রাজধানীর ঝিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম। ছবি : সংগৃহীত

প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ঝিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক এডভোকেট সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মীর্জা আজম বলেন, আওয়ামী লীগ দুর্যোগ, দুর্বিপাকে সব সময় মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি এই প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দাবদাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপ কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান, ঝিগাতলা, মতিঝিল, মীরপুর ১০, গুলশান ও বেরাইদ- এই ৬টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ