আ'লীগের পতনের পর কিছুটা হলেও স্বস্তির পরিবেশ বিরাজ করছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের পতনের পর কিছুটা হলেও স্বস্তির পরিবেশ বিরাজ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর কিছুটা হলেও মুক্তি এবং স্বস্তির পরিবেশ বিরাজ করছে। যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যারা শেখ হাসিনার বর্বরোচিত শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যারা ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। এখনো এখনো যাদের হদিস মেলেনি। কত আয়না ঘরে বন্দী ছিল। কতজন যে অকথ্য অত্যাচারের শিকার হয়ে তারপরে কোথায় তাদের ফেলে রাখা হয়েছে এখনো পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি। কত নেতাকর্মী এবং দেশের নানা শ্রেণী পেশার মানুষ হারিয়ে গেছেন তারই অন্ত নাই। আমরা এদের সকল সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা শোক প্রস্তাবকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘ রক্ত স্রোত আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ আজ দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধিত সভার শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রদ্ধার সাথে স্মরণ করে দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর বিক্রমকে। এদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বিনির্মাণ ও বাংলাদেশ জাতীয়তাবাদের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনীতিতে নেয় নিষ্ঠা সততা এবং দেশপ্রেমের এক অনন্য ক্ষনজন্ম পুরুষ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। যিনি তার রেখে যাওয়া পতাকাকে হাতে ধারণ করে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, যখনই দেশ বিপন্ন হয়েছে তখনই তিনি দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে আপসহীন থেকে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছেন। সেই গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে।

তিনি বলেন, ২০১৬ সালের ১৯শে মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে যে সকল নেতাকর্মী সমর্থক বৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি । আজকের বর্ধিত সভায় শোক প্রস্তাব গ্রহণ করছি। এছাড়া আমরা যাদের হারিয়েছি, দেশের বিশ্ব বরণ্য নেতৃত্ব সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার যারা পৃথিবী থেকে চলে গেছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি ।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। উপস্থিত আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং হাফিজ উদ্দিন আহমেদ।

এছাড়াও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যগণ, সকল মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ রয়েছেন। এর বাইরেও বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত আছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ