আ'লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

শান্তি ও উন্নয়ন সমাবেশের মধ্য দিয়ে বিএনপির সরকার পতন আন্দোলনের বিরুদ্ধে রাজপথে থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাত দিনের কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে নগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে আওয়ামী লীগের ঢাকা উত্তর ও দক্ষিণ ইউনিট, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির সাথে সাথে আওয়ামী লীগও রাজপথে থাকবে বলে ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী ৪ অক্টোবর পর্যন্ত সমাবেশ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের কর্মসূচি আছে ক্ষমতাসীন দলটির।

প্রসঙ্গত, এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট আগামী ৫ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচি পালন করছে।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ