আ'লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের সময়ে হিন্দুদের জমি বেশি দখল হয়েছে : দুলু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ই হিন্দুদের জায়গা-জমিতে সবচেয়ে বেশি দখলদারিত্ব হয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় আমরা আপনাদের (হিন্দুদের) পাহারা দিয়েছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হিন্দুরা সবচেয়ে ভালো সময় কাটিয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নাটোর শহরের পিলখানা স্বর্ণপট্টি এলাকায় শ্রী মন মহাপ্রভুর বার্ষিক ভোগ মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত হিন্দুরা খুব কষ্টের মধ্যে ছিলেন। আমি, আমার দল, আমাদের নেতা তারেক রহমান ও খালেদা জিয়া আপনাদের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে থাকবে। এখানে হিন্দু-মুসলমান ভেদাভেদ নেই। আমরা ভাই ভাই। আমরা ঐক্যবদ্ধভাবে নাটোরের সব কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।

রুহুল কুদ্দুস দুলু বলেন, ৫ আগস্ট হাসিনার পতনের পরে যখন সারা দেশে অস্থিরতা, তখন নাটোরের হিন্দুদের যাতে সমস্যা না হয়, নাটোরের পুলিশ-প্রশাসন, সেনাবাহিনীর অনুরোধে আমি নিজে পাহারা দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বলে গেলাম, যতদিন বেঁচে আছি আমি ও আমার দল আপনাদের পাশে থাকবে। মাথায় রাখতে হবে, এ দেশ আমাদের সবার। হিন্দু-মুসলমান যার যার ধর্ম সে সে পালন করবে- এই হচ্ছে আমাদের উদ্দেশ্য।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ