আ'লীগ কোন রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী দল-সালাহ উদ্দিন আহমেদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ কোন রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী দল-সালাহ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী দল। আওয়ামীলীগ ১৬ বছর এদেশকে শোষণ করেছে। তারা কোন রাজনৈতিক দলকে রাস্তায় নামতে দেই নাই।

তিনি আরো বলেন, আজকের এ সম্মেলন শুধু বিএনপির সম্মেলন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের সম্মেলন। যে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশনায়ক তারেক রহমান আছেন, সে দেশে অবশ্যই গণতন্ত্র বিকশিত হবে। বিগত ১৭ বছরে বাংলাদেশের কোথাও মুক্ত পরিবেশে সম্মেলন করার সুযোগ দেওয়া হয়নি। আজকের এ সম্মেলন প্রমাণ করছে, বাংলাদেশে গণতন্ত্র আবারও হাসছে।”

সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, “তথাকথিত ডামি নির্বাচন করে বাংলাদেশকে করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ তা মানবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। আমরা এমন সংস্কার করছি যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

শনিবার (২৩ আগষ্ট) বিকাল ৪ টার সময় চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হকের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ।

উপরোক্ত সম্মেলন ও কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুফখরুদ্দীন ফরায়জী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।

সম্মেলন ঘিরে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ও আশপাশের এলাকায় হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনস্থলে আসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ