আ'লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধপ্রবণ একটি রাজনৈতিক দল: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধপ্রবণ একটি রাজনৈতিক দল: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধপ্রবণ একটি রাজনৈতিক দল মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল বলেছেন,’ জনগণের ইচ্ছ—অনিচ্ছা এদের কাছে মূল্যহীন।

ডামি নির্বাচন করে সরকার আরও বেশি ভয়ের মধ্যে আছে জানিয়ে তিনি বলেন,আতঙ্কের একটা প্রতিযোগিতা দেখছি সরকারের মধ্যে। কালো পতাকা মিছিলেই সরকারের এতো ভয়?ভয়ের কারণ একটাই ৭ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ডামি নির্বাচনে ভোটার উপস্থিতি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুলিশের আচরণের সমালোচনা করে রিজভী বলেন, তাদের কারণেই ভালো মানুষ গুলো জেলে, কারাগারের। আর কুখ্যাত খুনি, সন্ত্রাসীরা বাইরে। পুলিশই আবার এমপিদের নির্বাচিত করে।

তিনি অভিযোগ করে বলেন,’আজ বিএনপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে হামলা ও নিপীড়ণ—নির্যাতন চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ সরকার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশকে লেলিয়ে দিয়েছে। আজ দুপুরে উত্তরায় কোন উস্কানী ছাড়াই বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বিদ্ব্যৎজন ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খানের সঙ্গে অশালীন আচরণ করে এবং ধাক্কা দিয়ে জিপে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। আমরা গণমাধ্যমে দেখলাম ড. মঈন খান পুলিশের উদ্দেশ্যে বারবার বলছিলেন তার অপরাধ কি ? কিন্তু পুলিশ তাঁর কথায় কর্ণপাত না করে মঈন খানের মতো ঢাকা বিশ^বিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক, বিজ্ঞানী ও কীর্তিমান মানুষকে পুলিশ ধাক্কা দিয়ে জীপে উঠিয়ে নিয়ে যায় এবং নাজেহাল করে। পরে তাঁকে ছেড়ে দিলেও তাঁর সাথে আটক হওয়া অন্য নেতাকর্মীদের এখনও ছেড়ে দেয়নি পুলিশ।

আজ বিএনপির কালো পতাকা মিছিল থেকে বিনা কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ—প্রচার সম্পাদক ও সদ্য কারামুক্ত নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম—কে বাগেরহাটের রামপাল থেকে এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের ৪ জনকে নেত্রী—কে রাজধানীর উত্তরা থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় পুলিশ। সুলতানা আহমেদসহ মহিলা দলের নেত্রীদেরকে এখনও পর্যন্ত ছেড়ে দেয়া হয়নি। এ নিয়ে তাদের পরিবার—পরিজন গভীর উদ্বেগ—উৎকন্ঠায় রয়েছেন। কিছুদিন আগে সুলতানা আহমেদের হার্টে রিং বসানো হয়েছে, তিনি গুরুতর অসুস্থ। অথচ তাকে এখনও ছেড়ে না দেয়া চরম অমানবিক। আমি অবিলম্বে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং সুলতানা আহমেদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ একজন হার্টের রোগী জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, তাঁকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে গেছে পুলিশ। এ দেশে কি নারীরাও নিরাপদ নয়? কৃষিবিদ শামীমুর রহমান শামীম একদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে দেখা করতে গেলে আজ সরকারের আজ্ঞাবহ বাহিনীকে তাকে গ্রেফতার করেছ। এটা অমানবিক ও বর্বর।

” বিএনপির পুরো কেন্দ্রীয় কার্যালয় কালো পতাকা দিয়ে ঢেকে রাখা উচিত” গতকালের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, অহংকার করেন। রাষ্ট্রীয় ক্ষমতায় পুলিশ দিয়ে আছেন। এরও কিন্তু শেষ আছে।আপনার সরকারের পতন হলে শোকের কালো পতাকা মিছিল করতে হবে সেই দিনের অপেক্ষা করুন।কারন আপনার সরকারের পতন অত্যাসন্ন। যারা অপরাধী তারাই অন্যায়, অত্যাচার করে থাকে অবৈধ ক্ষমতার জোরে। মিথ্যা দিয়ে সব কিছু করতে চান । আর আমরা সত্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের এমন বন্দুকের মুখে বলি। এটাই বিশ্বব্যাপী চিহ্নিত।

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন,’ ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই—জোর করে বিএনপি নেতাদের গ্রেফতার—নির্যাতন করে বন্দুকের নলে রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে তিনি এখন আরও বেসামাল কথাবার্তা বলতে শুরু করেছেন। নিজ দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যেই দেশবাসী ও বিশ^বাসীর কাছে ওবায়দুল কাদের সাহেবদের মিথ্যাচার উন্মোচিত হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ এখনও ২০ হাজারের বেশী নেতাকর্মী কারান্তরীণ রয়েছেন। এখনও দেশজুড়ে বেপরোয়া গ্রেফতার অব্যাহত রয়েছে। বিশে^র কোথাও পূর্ণ গণতন্ত্র নেই বলে ওবায়দুল কাদের সাহেব কি বোঝাতে চেয়েছেন ? তিনি চাপাবাজী করে স্বৈরতন্ত্র ও বাকশালকে গণতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। অদ্ভুত সরকার ও অদ্ভুত সংসদকে জায়েজ করতে পারবেন না। বাংলাদেশের জনগণ তাদেরকে শুধু প্রত্যাখানই করেনি, লালকার্ড দেখিয়ে দিয়েছে।
বন্ধুরা,

কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে সারাদেশে ইতোমধ্যে অর্ধশতাধিক নেতাকর্মী আটক হয়েছে বলে জানান বিএনপির এই মুখপাত্র।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ