আ'লীগ জাতির জন্য 'বিষফোড়া': আবদুস সালাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ জাতির জন্য ‘বিষফোড়া’: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৬, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ও ওবায়দুল কাদের জাতির জন্য ‘বিষফোড়া’। এরা পুরো জাতিকে অতিষ্ঠ করে তুলেছে। গুম খুন করে জনতার আন্দোলনকে স্তব্ধ করতে চায়। কিন্তু এবার জনগণ সমুচিত জবাব দেবে।

রোববার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, এসব মামলা হামলা দিয়ে বিএনপিকে থামানো যাবে না। তারেক রহমান তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন যে সে তার দেশকে ভালোবাসেন।

তিনি বলেন, এ সরকার মহা দুর্নীতিতে জড়িত। এরা এদেশ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার করেছে। এ টাকা পাচারের বিচার জনগণ একদিন করবে।

গণতন্ত্র ফোরামের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে প্রতীকী কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ