আ'লীগ দেশের জনগণের ভোটাধিকার বিশ্বাস করে না: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ দেশের জনগণের ভোটাধিকার বিশ্বাস করে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পায়ের তলায় মাটি নাই বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ব‌লে‌ছেন, আওয়ামী লীগ দেশের জনগণের ভোটাধিকার বিশ্বাস করে না। তারা ভাইয়ে ভাইয়ে মিলে যে ডামি নির্বাচন করেছে দেশের জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

র‌বিবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণে উদ্দ্যেগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তি‌নি এসব কথা ব‌লেন।

ফারুক বলেন, আওয়ামী লীগ ভাইয়ে ভাইয়ে মিলে যে ডামি নির্বাচন করেছে দেশের জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না, দেশের জনগণের ভোটাধিকার বিশ্বাস করে না।

ওবায়দুল সাহেব বারবার বলে খেলা হবে। খেলতে হলে খেলোয়াড় লাগে, আপনারা তো খেলোয়াড় না। আমরা প্রোগ্রাম দিলেই তো আপনারা পাল্টা প্রোগ্রাম দেন। আপনাদের পায়ের তলায় মাটি নাই।

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ দেশের সকল পত্রিকা বন্ধ করে দিয়ে আবার বাকশাল কায়েম করেছে। দেশের জনগণ আপনাদের আর বাকশাল কায়েম করতে দিবে না। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জানাতে চাই, অবিলম্বে অবৈধ সংসদ বাতিল করে বাংলাদেশের একটা গ্রহণযোগ্য নির্বাচন করেন।

বেগম জিয়া সহ বিএনপির সব নেতা কর্মীকে মুক্তি দেন। বেগম জিয়া, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা দেশের জনগণের কথা বলে তাদেরকে অন্যায়ভাবে জেলে আটকে রাখতে পারেন না।

সভাপ‌তির বক্তব্যে শাহ মোঃ নেছারুল হক বলেন, গত ৭ জানুয়ারি দেশে যে নির্বাচন হয়েছে তাতে দেশের জনগণ কেউ ভোট দিতে যায় নি। ভোটারবিহীন নির্বাচন আওয়ামী লীগের এটা নতুন নয়। আমরা দেখেছি, ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা ক্রিকেট খেলছে, কারণ সেখানে কুকুর বিড়াল ছাড়া কোন ভোটার ছিল না।

আওয়ামী লীগকে বলতে চাই, এইসব ভাওতাবাজি নির্বাচন বাদ দিয়ে জনবান্ধব নির্বাচনের ব্যবস্থা করুন। আজকের এই অনুষ্ঠানে আগত সাংবাদিকদের আহবান করব, আপনারা দেশের এই ক্রান্তিলগ্নে বর্তমান সরকারের অমানবিক কর্মকান্ড জাতির সামনে তুলে ধরবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক শাহ মোঃ নেছারুল হক এর সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন, জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওঃ কাজী মোঃ সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক মাওঃ মোঃ আলমগীর হোসাইন, যুগ্ম আহ্বায়ক এ্যডঃ মাওঃ কাজী মোঃ আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলমগীর হোসেন খলিলি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ