আ'লীগ বিরোধীদলে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না’ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ বিরোধীদলে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতো না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আজকে হাসিনার পক্ষে কিছু ব্যবসায়ী ঢুকঢুকি বাজাচ্ছেন। বিরোধীদলে আওয়ামী লীগ থাকলে আপনারা ব্যবসা করতে পারতেন না। জ্বালাও পোড়াও, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং সারাদেশে সহিংসতা করতো। কিন্তু বিএনপি দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। দেশ ও মানুষের ক্ষতি হয়, এমন কিছু বিএনপি করে না। সরকার অনেকভাবে আস্কারা দিচ্ছে কেন আমরা জ্বালাও পোড়াও করছি না। আমরা এগুলো করলে মানুষ মারবে, ওরা তার দোষ চাপাবে বিএনপির ওপর।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, এরা শুধু গণতন্ত্র খায়নি, শেষ করে দিচ্ছে দেশ। এরা আর ছয়মাস ক্ষমতায় থাকলে দেখে দুর্ভিক্ষ নামবে। দেশকে আওয়ামী লীগ আবার ৭২-৭৫ সালে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, জিয়াউর রহমান মৃত্যুর আগে ব্যাংকে কত ব্যালেন্স রেখেছিলেন, কয়টা বাড়ি করেছিলেন। স্ত্রী ও সন্তানদের জন্য কি রেখে গিয়েছিলে। তা নতুন প্রজন্মকে জানতে হবে। জিয়াউর রহমান ক্যু করে ক্ষমতায় আসেনি। দেশ যখন অনিশ্চিত যাত্রার দিতে ধাবিত হলো, গণতন্ত্র লুণ্ঠিত হলো তখন ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতা জিয়াউর রহমানের হাতে দেশের নেতৃত্ব তুলে দেয়। আওয়ামী লীগই দেশে হত্যার রাজনীতি শুরু করেছে। কথায় কথায় ’৭৫ মুজিব হত্যার ঘটনায় জিয়াউর রহমান ও বিএনপিকে টানে। তখনতো বিএনপির জন্মই হয়নি। জিয়াউর রহমান তখন সিনেই ছিলেন না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান অল্প সময় ক্ষমতায় এবং রাজনীতিতে ছিলেন। শেখ মুজিবুর রহমান যত বছর জেল খেটেছেন জিয়া ততদিন রাজনীতিই করেননি। কিন্তু জিয়া তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়েও বিরোধ দলের নেতা ও অভিজ্ঞলোকদের ডেকে নিয়ে পরামর্শ নিতেন। তিনি মেধাবী দেশপ্রেমিক ও রাজনীতিবিদদের খুঁজে নিয়েছেন। তিনি জানতেন অভিজ্ঞ ও ভালো লোক ছাড়া দেশে উন্নয়ন হয় না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জালেম সরকার জাতিসংঘে গিয়ে বলে তারা নাকি মানবাধিকারের কথা বলে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও গণমানুষের নেত্রী তাকে বন্দি রেখেছেন, চিকিৎসা করতে বাধা দিচ্ছেন। ওবায়দুল কাদের কয়েকদিন আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করে আসলো। নতুন রাষ্ট্রপতি হয়েই বিদেশে গেলেন চিকিৎসা করতে। আগের রাষ্ট্রপতি বিদায়ের আগেও স্বপরিবার নিয়ে বিমান রিজার্ভ করে চিকিৎসা করালেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ