আ'লীগ ভোটারবিহীন প্রহসনের আরেকটি নির্বাচনের নীলনকশা করছে আ’লীগ: নোমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ ভোটারবিহীন প্রহসনের আরেকটি নির্বাচনের নীলনকশা করছে আ’লীগ: নোমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:০৭ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগ ভোটারবিহীন প্রহসনের আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার জন্য নীলনকশা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান।

তিনি বলেন, নির্বাচন কমিশন কখনো ব্যালটে, আবার কখনো ইভিএমে ভোটের ঘোষণা দিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুস সাত্তার মডেলের উপ-নির্বাচন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ নির্বাচন সামনে রেখে সরকার বহুমুখী অপতৎপরতা শুরু করেছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। এবার সরকারের নীলনকশা বুমেরাং হবে। জনগণকে সঙ্গে নিয়ে চলমান গণআন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হবে। এ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবো আমরা।

শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাহাড়তলী থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সরকারের মন্ত্রী, এমপি ও সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। দুর্নীতিবাজরা এখন পালানোর পরিকল্পনা করছেন। অনেক মন্ত্রী, এমপি এরইমধ্যে লাল পাসপোর্ট স্যারেন্ডার করেছে, আরও অনেকে করবেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন জনতার আদালতে আওয়ামী লীগের সব অপকর্মের বিচার হবে।

পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল আলম, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগাঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দীন, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলা উদ্দিন, সাধারণ সম্পাদক আশরাফ খান, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ, মহানগর যুবদল নেতা ফজলুল হক সুমন, নুর আহমেদ গুড্ডু, কুতুব উদ্দীন, রাজু খান, স্বেচ্ছাসেবক দল নেতা আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, নুর সেলিম বাংগালী, মঞ্জুর আলম ও সৈয়দ আলমগীর প্রমুখ।

এছাড়া হালিশহর ওয়াপদা মোড়ে হালিশহর থানা বিএনপি আয়োজিত পৃথক অবস্থান কর্মসূচিতেও আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হালিশহর থানা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা কাজী বেলাল, থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ