আ'লীগ সরকার থাকাকালে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ সরকার থাকাকালে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশী ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার দুপুরে গুলশান বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একবারে কালো আইন, আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার সভা করেছি। আমরা এই আইনটাই সম্পূর্ণ বাতিল চাই। এটি দেশের মানুষের বিরুদ্ধে আইন, গণতন্ত্রের বিরুদ্ধে আইন, সাংবাদিকদের মুখ আটকে রাখার আইন।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে, সেজন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করেছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশী ও মানুষের সাথে প্রতারণা করার জন্য।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের মূল উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা করা, শুধু মোড়ক ব্যবহার করে ভিতরে সব ঠিক বাকশালের কায়েম করে যাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশী ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার থাকাকালে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদের জেল দিয়ে যাচ্ছে। দ্রুত বিচার করে রায় দেয়া হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ