আ'লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে: প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছরকান্দা গ্রামে ঈদ উপহার বিতরণকালে এ দাবি করেন তিনি।

প্রিন্স বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আজও অধরা। আওয়ামী সরকার নির্বাচন ও গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে দিয়েছে। স্বাভাবিক রাজনীতির পথও সংকুচিত করে দিয়েছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিণামদর্শী সিদ্ধান্তে দেশ ও জনগণ চরম আর্থিক সংকটে নিপতিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সেদিন বেশি দূরে নয়, যেদিন গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার গণদাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে।’

এমরান সালেহ প্রিন্স বিএনপির চলমান আন্দোলনে নিহত আবদুর রশিদের পরিবারের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দেন। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক, পৌর বিএনপির আহ্বায়ক শমশের আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

এর আগে নেতারা আবদুর রশিদের কবর জিয়ারত করেন। আবদুর রশিদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন এক হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ